দাম কমলো ইনফিনিক্স নোট ৩০ প্রো ফোনের

১১ জুলাই, ২০২৪ ১৯:১১  

চলতি মাস থেকেই ইনিফিনিক্স নোট ৩০ প্রো-ডিভাইসের ৮জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম তিন হাজার টাকা কমিয়ে ২১ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ইনফিনিক্স-এর ৩০০০ টাকার মূল্যছাড় অফার চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। তাই যারা সাধ্যের মধ্যে কম বাজেটের স্মার্টফোন খুঁজছেন, বিশেষ করে শিক্ষার্থী, তরুণ ও প্রযুক্তিপ্রেমী, তাদের জন্য ইনফিনিক্স নোট ৩০ প্রো এর মূল্যছাড় অফারটি বেশ আকর্ষণীয়।

নোট ৩০ প্রো-তে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াট ওয়্যারড চার্জিং অ্যাডাপ্টর, ১২০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামলয়েড ডিসপ্লে। ডিভাইসটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-হাই-পিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।